

জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেটের কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষা আগামী ৪ জানুয়ারী ২০২৫ ইং শনিবার অনুষ্ঠিত হবে। বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ইং বাদ এশা বোর্ডের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী।
কায়দা, আমপারা, কুরআন শরীফ ১ম বর্ষ ও কুরআন শরীফ ২য় বর্ষ এই মোট ৪ বিভাগের পরীক্ষা ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কায়দা, আমপারা, কুরআন শরীফ এবং মক্তব কতৃর্ক নির্ধারিত সিলেবাসের আলোকে প্রশ্নপত্রে মৌখিকভাবে পরীক্ষা গ্রহণ করা হবে।
বোর্ডের পরীক্ষায় অংশ নিতে ও বোর্ডে অন্তর্ভূক্ত হতে মক্তব পরিচালকদের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষাবোর্ডের সভাপতি মাওলানা খাইরুল আমীন আনওয়ারী ও সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজ। বিস্তারিত জানতে ও ফরম সংগ্রহ করতে ০১৭১৭-৯৩০৪৯৫, ০১৭৮৯-২২৫৪৪৬, ০১৭৩১-৬২১৩০৩ যোগাযোগ করতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :