গোলাপগঞ্জে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভা


admin প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৪, ১৪:৩২ /
গোলাপগঞ্জে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভা

গোলাপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও বিকেল ৩টায় আলোচনা ও দোয়া মাহফিল।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, সিনিয়র যুগ্ম আহবায় মো: সালাউদ্দিন, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্না, যুগ্ম আহবায়ক নিজামুল কাদির চৌধুরী লিপন, মো শাহনুর আহমদ, সাবেক যুগ্ম আহবায়ক মো লায়েছ আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো শাহ আলম, যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জুবেল,মো বাদল আহমদ,আমিরুল ইসলাম,রাজু আহমদ তালুকদার, আনিছুর রহমান নেহাদ, সাবেক সদস্য মো মাজেদুল হক, মো আব্দুল আলীম, সদস্য সরফরাজ হোসেন শরিফ, লায়েছ আহমদ, আব্দুস শহীদ।