ভারতে নবীকে কটুক্তির প্রতিবাদে ঢাকাদক্ষিণে বিক্ষোভ মিছিল


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১৫:৫০ /
ভারতে নবীকে কটুক্তির প্রতিবাদে ঢাকাদক্ষিণে বিক্ষোভ মিছিল

ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক নবীজি সাঃ কে নিয়ে কটুক্তি ও বিজেপীর সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক মুসলমানদেরকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকাদক্ষিণের সর্বস্থরের ছাত্র সমাজ ও তাওহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে।

২৭ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমুআ সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে মিছিল শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে পশ্চিম বাজার বনফুলের সম্মুখে মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি খায়রুল আমিন মাহমুদীর সভাপতিত্বে ও হাফিজ নাঈম আহমদের পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জাঙ্গালহাটা মাদরাসার মুহতামিম মাওলানা জুবায়ের আহমদ, ঢাকাদক্ষিণ মাদরাসার শিক্ষক মাওলানা শেখ খালিদ সাইফুল্লাহ ইউনিয়ন জমিয়তের সদস্য সচিব মাওলানা ফয়সল আহমদ, জনাব আব্দুস সালাম সহ প্রমুখ।

পরিশেষে ঢাকাদক্ষিণ মাদরাসার সিনিয়র উস্তাদ ও শাহজালাল জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা খায়রুল আমিন আনওয়ারীর দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি হয়।