গোলাপগঞ্জের হেতিমগঞ্জে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর।


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২২, ১৭:৩৪ /
গোলাপগঞ্জের হেতিমগঞ্জে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর।

রাহিন আহমদ: 

সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কে প্রান গেলো রুপন চৌধুরী (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী যুবকের। নিহত রুপন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অরুয়াইল গ্রামের রবীন্দ্র চৌধুরীর ছেলে।

(২৬ সেপ্টেম্বর) সন্ধা ৭ টার দিকে হেতিমগঞ্জ বাজারের আগে ইমরান কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনাটি ঘটে।ট্রাকের চালক ও হেল্পার ঘটনাস্হল থেকে পালিয়ে যায়

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ বাজারে যাওয়ার পূর্বে ইমরান কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেল আরোহী গাড়ি ঘুরিয়ে নিয়ে হেতিমগঞ্জ বাজারের দিকে যেতে চাইলে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে সিলেট গামী একটি পাথরবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৩-০৪৪৬) চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রুপন চৌধুরীর মৃত্যু হয়। তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে থানায় লাশ উদ্ধার করে নিয়ে আসেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিপরিবারকে খবর দেওয়া হয়েছে।