গোলাপগঞ্জে ই*য়াবাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র


admin প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২১, ১৮:১৪ /
গোলাপগঞ্জে ই*য়াবাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র

রাহিন আহমদ: 

গোলাপগঞ্জ উপজেলা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯

(২৮ অক্টোবর) সকালে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন দাঁড়ীপাতন চত্বর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার ১৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জ থানার পিরেরচর এলাকার মৃত ইলিয়াছ আলীর ছেলে মাখন মিয়া (৪৫) এবং সিলেটের জকিগঞ্জ থানার গুটারগ্রাম এলাকার মৃত মোতাহের আলীর সাবুল আহমদ (৪০)।

এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মশিহুর রহমান সোহেল জানান, গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।