

রাহিন আহমদ:
গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মাহবুব আহমদ (২৬) নামের যুবকের মৃত্যু হয়েছে।
আজ রাত ৮টার দিকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাহবুব আহমদ আমুড়া ইউনিয়নের আমনিয়া পাড়া গ্রামের সহিব আহমদ ড্রাইভারের তৃতীয় ছেলে। সে মোটরসাইকেল মেকানিক ছিল।
জানা যায়, গত ১৪ অক্টোবর আনুমানিক রাত আড়াইটার দিকে কাজ শেষে সিলেট থেকে আসার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ এমসি একাডেমির সামনে আসামাত্র অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা মাহবুবকে আশংকাজনক অবস্থায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের ভর্তি করেন। এরপর এই হাসপাতালে আইসিইউতে ৭দিন চিকিৎসাধীন থাকার পর আজ রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :