গোলাপগঞ্জের প্রবীণ শিক্ষক রফিক উদ্দিন আর নেই
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের প্রবীণ শিক্ষক, অসংখ্য শিক্ষার্থীর প্রিয় শিক্ষক ও মানুষ গড়ার কারিগর, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিক উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৮ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও সাবেক শিক্ষার্থী রেখে গেছেন।
মরহুম রফিক উদ্দিন দীর্ঘ শিক্ষকতা জীবনে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান এবং শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতিও অর্জন করেন।
শিক্ষক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত স্নেহশীল, আদর্শবান ও মানবিক। তাঁর হাত ধরে অসংখ্য শিক্ষার্থী শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁর মৃত্যুতে গোলাপগঞ্জের শিক্ষা অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে।
রফিক উদ্দিন স্যারের মৃত্যুতে সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com