বিয়ানীবাজারে কথা-কাটাকাটির এক ঘুষিতে প্রাণ গেল যুবকের
সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আলী হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন আলী হোসেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com