সিলেটর গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান ফরহাদ আহমেদ হৃদয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ফ্রান্স শাখার প্যারিস মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। সম্প্রতি অনুমোদিত ৭১ সদস্যবিশিষ্ট প্যারিস মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
ফরহাদ আহমেদ হৃদয়ের এ অর্জনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক যৌথ অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে জাতীয়তাবাদী রাজনীতির আদর্শ ধারণ করে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তিনি এ দায়িত্ব লাভ করেছেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে ফরহাদ আহমেদ হৃদয় প্রবাসে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করবেন এবং দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।
গোলাপগঞ্জের কৃতি সন্তান ফরহাদ আহমেদ হৃদয় দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাসের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তার এ সাফল্যে গোলাপগঞ্জবাসী, প্রবাসী বাংলাদেশি এবং রাজনৈতিক সহকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন অনেকে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com