সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পিতার দায়ের কোপে নিজ কন্যা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজ চলাকালীন সময়ে উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রায়কা আক্তার রিয়া (১৭) বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামের মশাহিদ আলীর নাতনী এবং গোলাপগঞ্জ উপজেলার উত্তর রায়গড় গ্রামের আবু বক্করের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের সময় রিয়া তার নানাবাড়ির পুকুরে গোসল করছিলেন। এ সময় তার বাবা আবু বক্কর ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত বাবা পালিয়ে যান।
হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধ বা অন্য কোনো ব্যক্তিগত কারণে এ ঘটনা ঘটতে পারে।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী খুনের ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে, আইনী ব্যবস্থায় তার মরদেহ ময়না তদন্তের জন্য সিলেটে প্রেরন করা হবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com