সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উপ-সচিব আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাম্প্রতিক প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে এ পদায়ন করা হয়েছে।
এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর ২৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। তবে প্রশাসনিক কারণে তিনি সিলেটে যোগদান করতে পারেননি। সর্বশেষ ৯ জুলাই জারি করা নতুন প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে মাঠ প্রশাসন ও মন্ত্রণালয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সরকারি দায়িত্ব পালনে দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা সিলেটের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com