গোলাপগঞ্জে আলহাজ্ব আকলিছ উদ্দিন চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট শিক্ষাবৃত্তি ও অনুদান বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১১ ঘটিকায় গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মছনুন চৌধুরী।
ট্রাস্টের অন্যতম ট্রাস্টি,শিক্ষক ও সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের সেক্রেটারি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের শিক্ষক প্রফেসর ড. শফিকুর রহমান চৌধুরী। হাফিজ ওসমান গনির পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের কোষাধ্যক্ষ সফির আহমদ চৌধুরী আফসর, রণকেলি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল আবু জাফর মোহাম্মদ ফয়সাল, রণকেলী মহিউস সুন্নাহ মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা মুহতামিম হাফিজ মাওলানা আব্দুস সামাদ,জামেয়া ইসলামিয়া তা'লীমুল কুরআন নিলাম বাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা গুলজার আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের১শত ৫৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে ৭ লক্ষ ৮০ হাজার টাকা, দুটি মাদ্রাসার ৮৪ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে ৪ লক্ষ ২০ হাজার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এলাকার তিনটি মসজিদে বার্ষিক অনুদান হিসেবে ১ লক্ষ ৪ শত ৪৮ টাকা করে, চারজন অসহায় দুস্থ মানুষকে চিকিৎসার জন্য ৬০ হাজার টাকা এবং গোলাপগঞ্জ পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের ১৫ টি পরিবারকে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণের জন্য ৩ লক্ষ টাকা অনুদানসহ সর্বমোট ১৮ লক্ষ ৬০হাজার টাকা বিতরণ করা হয়।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com