
নিজস্ব প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী একটি মামলার আসামি হিসেবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সৈয়দ জাহিদুর ইসলাম রাকিব (২২)কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদমরসুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রাকিব গোলাপগঞ্জ উপজেলার কদমরসুল গ্রামের সৈয়দ মুজিবুল ইসলাম'র ছেলে। তিনি বৈষম্যবিরোধী একটি মামলার আসামি। এছাড়া, বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি এবং জনসাধারণের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে ভাইরাল ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে বলে জানিয়েছে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com