বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন ও প্রচার সম্পাদক হয়েছেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক।
ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার দায়িত্বশীল নব নির্বাচিত দপ্তর সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দিন ও প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হককে অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন শাখার নেতৃর্বৃন্দ। তারা এক বার্তায় অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি নিঃসন্দেহে সংগঠনের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা, আন্তরিকতা ও ত্যাগের স্বীকৃতি। আমরা বিশ্বাস করি, তাঁদের দক্ষ নেতৃত্ব, প্রজ্ঞা ও কর্মতৎপরতায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখা আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
শনিবার (২০ জুন) ৯টার সময় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ত্রি—বার্ষিক কাউন্সিল ও ‘সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণে করণীয় শীর্ষক’ সম্মেলনে ঘোষিত কমিটিতে তাদের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল মতিনের সভাপতিত্বে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও উপজেলা মডেল থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন ইমাম সমিতির যুগ্ম—মহাসচিব ও সিলেট জেলা সভাপতি অ্যাড. মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন এবং বিশেষ আলোচক ছিলেন ইমাম সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. জালাল উদ্দিন ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন— জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস ও এম সিরাজুল ইসলাম এবং উপজেলা কেজি স্কুল এসোসিয়েশন—এর সভাপতি আজমল হোসেন চৌধুরী।
এছাড়া আরও বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আব্দুল হক, হাফিজ মাওলানা এনামুল হক ও ইমাম মাওলানা আব্দুল মালিক জালালি।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com