সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছেন এমপি এমরান আহমদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেট থেকে দ্রুত ঢাকায় ফিরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন মহলে ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিলেটের সংসদ সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত এমপিদের উদ্দেশে সংসদ অধিবেশনে অংশ নেওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, “আজকে সংসদ নাই? সংসদে যান।”
প্রধানমন্ত্রীর এ নির্দেশনা পাওয়ার পর সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী নিকটতম ফ্লাইটে ঢাকায় রওনা হন এবং জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় এমরান আহমদ চৌধুরী বলেন, “বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বিমানবন্দরে স্বাগত জানানোর সময় তাঁর নির্দেশনা অনুযায়ী সঙ্গে সঙ্গেই ঢাকায় জাতীয় সংসদে চলে আসি। তিনি সংসদকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান। এতে সংসদীয় গণতন্ত্রের প্রতি তাঁর গুরুত্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয়।”
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই সংসদের কার্যক্রমের প্রতি গুরুত্বারোপ এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে দ্রুত সংসদে যোগ দেওয়ার জন্য এমরান আহমদ চৌধুরীর প্রশংসা করেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com