সিনিয়র সাংবাদিক ফয়ছল আলমের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বিএমএসএফ গোলাপগঞ্জের নিন্দা ও প্রতিবাদ
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের প্রবীণ সাংবাদিক, দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়ছল আলমের সঙ্গে চিকিৎসকের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) রাত ৮টায় জিবি টেলিভিশন হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. বদরুল আলম।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, দপ্তর সম্পাদক তামিম আহমদ, সহ-দপ্তর সম্পাদক ইমন আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য তানিম আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সিলেটের ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক ডা. আওলাদ হোসেন কর্তৃক সিনিয়র সাংবাদিক ফয়ছল আলমের সঙ্গে কথিত অসৌজন্যমূলক আচরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ও সম্মানিত ব্যক্তির সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকদের মর্যাদা রক্ষা ও পেশাগত সম্মান অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com