গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন'র ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা ছাব্বির আহমদকে (২৭) গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার ০৮ জানুয়ারি ২০২৫ সালের মামলার তদন্তের অংশ হিসেবে রোববার (৮ জুন) ভোর ৪টা ঢাকাদক্ষিণ ইউনিয়ন'র ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছাব্বির আহমদকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মিছবা উদ্দিন'র ছেলে ও স্থানীয় ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত।
পুলিশ জানায় গ্রেফতারকৃত ছাব্বির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক হত্যা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে পেনাল কোডের বিভিন্ন ধারায় দায়েরকৃত মামলার তদন্ত চলমান রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ পিপিএম জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com