৩০ পিস ইয়াবাসহ গোলাপগঞ্জে যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্প্রতিবার (৪ জুন) রাত প্রায় ১১টা ৩০ মিনিটে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের একমাইল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ধারাবহর গ্রামের মাহতাব উদ্দিনের পুত্র কয়েছকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, “অভিযানে একজনকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com