
গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ১৩৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর সাতঘড়ি এলাকায় সুরমা নদীর তীরবর্তী স্থান থেকে এসব মদ উদ্ধার করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সুরমা নদীর পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা তিনটি চটের বস্তা তল্লাশি করে ১৩৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
তবে উদ্ধারকৃত মদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
র্যাব-৯ এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত বিদেশি মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com