গোলাপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী শাকিল আহমেদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ২ নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাকিল আহমেদ চৌধুরী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
সম্প্রতি প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম জাতির জন্য ত্যাগ, কোরবানি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার এক অনন্য শিক্ষা বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.) স্থাপন করেছেন, তা থেকে শিক্ষা নিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে পারস্পরিক সহমর্মিতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সে বিষয়ে বিত্তবানদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
শাকিল আহমেদ চৌধুরী তার শুভেচ্ছা বার্তায় গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে তিনি প্রবাসে অবস্থানরত গোলাপগঞ্জবাসীর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তাদের পরিবারের প্রতিও শুভেচ্ছা জানান।
তিনি বলেন, “ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। সকল বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের মূল শিক্ষা।”
এদিকে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে শাকিল আহমেদ চৌধুরীর এমন শুভেচ্ছা বার্তা স্থানীয় জনসাধারণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার ঈদ শুভেচ্ছা পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার জন্য শুভকামনা জানিয়েছেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com