সিলেটে পুলিশের চিরুনি অভিযান!
ছিনতাই আতঙ্ক কমাতে একদিনেই গ্রেপ্তার ৭ ছিনতাইকারী
ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগরে ছিনতাইয়ের আতঙ্ক কমাতে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার বিকেলে নগরীর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে ৩ জন সিলেট জেলার বাসিন্দা হলেও বাকি ৪ জন বাইরের জেলা থেকে এসে নগরীতে ছিনতাই কার্যক্রম চালাচ্ছিল।
প্রথম অভিযানটি পরিচালিত হয় নগরীর ধোপাদিঘীরপাড় এলাকার পাবলিক টয়লেটের সামনে। সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। আটকরা হলেন— সিলেটের মো. সাজা মিয়া (৩২) ও মো. মোশাররফ হোসেন (৩৬), সুনামগঞ্জের সফর আলী (২৫) এবং শরিয়তপুরের রুবেল মালত (৩৫)।
অপরদিকে বিকেল সাড়ে ৫টার দিকে কাষ্টঘর এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আরও ৩ জনকে আটক করে পুলিশ। তারা হলেন— সিলেটের মো. জাহেদ আহমদ (৩৫), সুনামগঞ্জের মির্জা ছাব্বির (৪৫) ও হাসান (২৯)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com