এমপি এমরান আহমদ চৌধুরীকে জিবি টেলিভিশনের সম্মাননা
গোলাপগঞ্জ প্রতিনিধি : ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী-কে সংবর্ধনা প্রদান করেছে গোলাপগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন জিবি টেলিভিশন।
শনিবার সন্ধ্যার পর একটি পার্টি হলে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জিবি টেলিভিশনের স্বত্বাধিকারী সাংবাদিক মোঃ বদরুল আলম, এমপি এমরান আহমদ চৌধুরীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন জিবি টেলিভিশনের স্টাফ রিপোর্টার তামিম আহমদ, আব্দুল্লাহ আল মাসুদ, রুদায়েব আহমদ ইমন ও তানিম আহমদ হাসান।
অনুষ্ঠানে বক্তারা গোলাপগঞ্জের উন্নয়ন, ব্যবসায়ী সমাজের অগ্রগতি ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com