গোলাপগঞ্জ প্রতিনিধি: সাবাহি মক্তব শিক্ষা বোর্ড ঢাকাদক্ষিণ গোলাপগঞ্জ সিলেটের ৩নং কেন্দ্র ঢাকাদক্ষিণ পূর্ব বাজার শাহজালাল রহ. জামে মসজিদে বোর্ডের পক্ষ থেকে ও শায়খে রায়গড়ী রহ. মেমোরিয়াল ফাউন্ডেশনের সহযোগিতায় পুরস্কার ও মক্তব সমাপনকারী ছাত্রছাত্রীদের সনদ প্রদান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২২মে ২০২৬ ইং) ২টা ৩০ মিনিটের সময় ৩ নং কেন্দ্রে ৪,৫ ও ৬ নং ওয়ার্ড শাখার সভাপতি হাফিয মাওলানা আবুল হারিছের সভাপতিত্বে ও মক্তব বোর্ডের সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজের পরিচালনায় ৩নং কেন্দ্রের আওতাধীন ঢাকাদক্ষিণ পূর্ব বাজার শাহজালাল রহ. জামে মসজিদ ও দক্ষিণ রায়গড় লেচুবাগান জামে মসজিদ এবং নগর বড় জামে মসজিদের মক্তবের দ্বিতীয় কেন্দ্রীয় মক্তব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবাহি মক্তব শিক্ষা বোর্ড ঢাকাদক্ষিণের উপদেষ্টা মুফতি খায়রুল আমিন মাহমুদী, সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারী, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী, অর্থ সম্পাদক মাওলানা আলিমুদ্দীন, প্রচার সম্পাদক হাফিয কয়েছ আহমদ, সহ মক্তব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শাহজালাল মসজিদের কোষাধ্যক্ষ সাদেক মিয়া, মাওলানা আজিজুর রহমান, ৪,৫ ও ৬ নং ওয়ার্ড শাখার সহ প্রচার সম্পাদক হাফিয মাওলানা কামরুল ইসলাম, সদস্য মাওলানা ইসমাইল আলী, হাফিয সাহেল আহমদ, লেচুবাগান জামে মসজিদ মক্তবের সদস্য রায়হান আহমদ, হাফিয ইফতেখার হোসেন তাওসিফ সহ অনেকে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com