নিজস্ব প্রতিনিধি:
গোলাপগঞ্জে ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে গোলাপগঞ্জের রানাপিং এলাকায় সংঘটিত ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মামলা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তিসহ প্রচলিত ও অপ্রচলিত বিভিন্ন মাধ্যম ব্যবহার করে অভিযান চালিয়ে মোঃ বাবুল হোসেন (৪৫) নামে এক অভিযুক্তকে আটক করা হয়।
গ্রেফতারকৃত বাবুল হোসেনে গোলাপগঞ্জ উপজেলার মোল্লাগ্রাম এলাকার মোঃ আব্দুল মুতলিব এর ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে ডাকাতি, দস্যুতা ও মাদক সংক্রান্ত মোট ৬টি মামলা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
একই সঙ্গে ডাকাতি ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com