
নিজস্ব প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে সংঘটিত ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় আরও একজন সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে গোলাপগঞ্জের রানাপিং এলাকায় ২০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন আসামি কানাইঘাট থানার হারাতইল উপরবড়াই গ্রামের আব্দুর রহিমের ছেলে মো:আব্দুল্লাহ (৩৮) কে গত ২১ মে রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় কানাইঘাট থানার চতুল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি এবং প্রচলিত-অপ্রচলিত বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে চুরি ও অন্যান্য অভিযোগে আরও ২টি মামলা রয়েছে বলেও জানা গেছে।
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com