
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংলাপের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গোলাপগঞ্জ।
পিএফজি গোলাপগঞ্জের এম্বাসেডর হেলালুজ্জামান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।
পিএফজি গোলাপগঞ্জের কো-অর্ডিনেটর সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বিষয়ক বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিলেট বিভাগীয় ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে বক্তব্য রাখেন পিএফজি গোলাপগঞ্জের সদস্য আব্দুল কাদের সেলিম, নজরুল ইসলাম কলিম, এম আব্দুল জলিল, মনোয়ারা ফেরদৌস, বাংলাদেশ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, হিন্দু প্রতিনিধি রমা বিজয় দেব, গোলাপগঞ্জ উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন, পৌর ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন, গোলাপগঞ্জ মডেল থানা মসজিদের ইমাম মুফতি জাবের আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সুশিল সমাজের প্রতিনিধি মোঃ হুসাইন আহমদ, মোঃ করির আহমদ, মাওলানা আব্দুল খালিক, পিএফজি গোলাপগঞ্জের সদস্য সাংবাদিক শহিদুর রহমান সুহেদ, সাংবাদিক জাহিদ উদ্দিন, দেলোয়ার হোসেন মাহমুদ, শহিদুর রহমান সুহেদ,বিএনপি নেতা মোঃ ফখরুল ইসলাম, ছুফিয়া বেগম, তাসলিমা খাতুন, রেহানা বেগম,
হাফিজ আলিম উদ্দিন, মাওলানা মাশুক আহমদ, আফছার উদ্দিন।
সংলাপে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল এদেশের প্রতিটি নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একটি শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি আমরা। বিশ্বের বুকে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে আমরা আমাদের প্রিয় স্বদেশকে গড়ে তুলতে চাই। গড়তে চাই একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ যেখানে প্রতিটি মানুষ থাকবে নিরাপদ, প্রত্যেকের ধর্ম, সংস্কৃতি বা বিশ্বাস অক্ষুন্ন রেখে মর্যাদার সাথে শান্তিপূর্ণ জীবন যাপন নিশ্চিত হবে। সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় সম্প্রীতির কোনো বিকল্প নেই। পাশাপাশি রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার জন্যও সকল রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তারা। সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি যেকোনো ঘটনার ক্ষেত্রে যাচাই-বাছাই করে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়। এছাড়াও আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান থেকে সকল অংশগ্রহণকারী ও ধর্মীয় নেতৃবৃন্দ উগ্রবাদ-জঙ্গিবাদ মুক্ত সামাজিক সম্প্রীতির অসাম্প্রদায়িক গোলাপগঞ্জ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com