ঈদকে ঘিরে গোলাপগঞ্জে জমবে ১১ পশুর হাট
গোলাপগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদ-উল আযহা ২০২৬ উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অস্থায়ী ও স্থায়ী পশুর হাটের ইজারাদারদের তালিকা প্রকাশ করেছে উপজেলা প্রশাসন। ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নে নির্ধারিত স্থানে পশুর হাট বসবে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, উপজেলায় মোট ৭টি অস্থায়ী এবং ৪টি স্থায়ী পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। অস্থায়ী পশুর হাটগুলো বসবে গোলাপগঞ্জ পৌরসভা, বাদেপাশা, ফুলবাড়ী, ঢাকা দক্ষিণ, পশ্চিম আমুড়া ও শরীফগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে।
অস্থায়ী হাটের মধ্যে রয়েছে সরকারি এমসি স্কুল ও কলেজ মাঠ সংলগ্ন এলাকা, পূর্বভাগ বাজার সংলগ্ন জায়গা, হিলালপুর চান মিয়া মসজিদের পেছনের খালি স্থান, ঢাকা দক্ষিণ বাজার মসজিদ সংলগ্ন মাঠ, সিংগের বাজার জামে মসজিদ মাঠ, আমনিয়া বাজার সংলগ্ন এলাকা এবং জাঙ্গাইল ইসলামিয়া হাফিজিয়া শরীফগঞ্জ মাদরাসা মাঠ সংলগ্ন স্থান।
এছাড়া স্থায়ী পশুর হাট হিসেবে নির্ধারণ করা হয়েছে গোলাপগঞ্জ বাজার, নতুন পুরকায়স্থ বাজার, পুরান পুরকায়স্থ বাজার ও রাকুয়ার বাজার।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পশুর হাটগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com