সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর উদ্যোগে গত বুধবার বাদ এশা হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মিফতাহ্ সিদ্দিকী বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান ছিলেন সিলেট বিএনপির একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সাহসী আইনজীবী। দল ও মানুষের কল্যাণে তিনি আজীবন রাজপথে সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেট বিএনপি একজন অভিজ্ঞ, ত্যাগী ও মেধাবী নেতাকে হারিয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।
তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।
উক্ত দোয়া মাহফিলে মরহুম অ্যাডভোকেট মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের স্মৃতিচারণ করা হয়। এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এ টি এম ফয়েজ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মন্নান ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক মনিরুল ইসলাম, মিফতাউল কবির মিফতা, কামাল হাসান জুয়েল, আব্দুল আজিজ, আবুস সাত্তার মামুন, শফিকুর রহমান টুটুল, মহানগর তাঁতীদলের সদস্য সচিব আমিনুল হক বেলাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুল রাসেল, জাসাস সিলেট জেলা সদস্য সচিব রায়হান এইচ খান, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক রজব আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল হাসিম জাকারিয়া, মামুনুর রশিদ মামুন, আব্দুস শহিদ, খালেদ আকবর চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিশেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com