গোলাপগঞ্জে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত প্রতাপ কুমার চন্দ
গোলাপগঞ্জ প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ১নং দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতাপ কুমার চন্দ। তিনি ভাদেশ্বর ইউনিয়নের শিক্ষা অঙ্গনে দীর্ঘদিন ধরে সুনাম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, সৃজনশীল পাঠদান, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
তাঁর এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় শিক্ষানুরাগীদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সহকর্মীরা জানান, প্রতাপ কুমার চন্দ্র একজন পরিশ্রমী, দায়িত্বশীল ও শিক্ষাবান্ধব শিক্ষক হিসেবে এলাকায় সুপরিচিত।
এ সম্মাননা অর্জন করায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com