
গোলাপগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত আয়শা বেগম
গোলাপগঞ্জ প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন ঘোঘারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়শা বেগম।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, সততা, দায়িত্বশীলতা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন। তাঁর এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
সহকর্মীরা জানান, আয়শা বেগম একজন দক্ষ, পরিশ্রমী ও মানবিক শিক্ষিকা হিসেবে এলাকায় সুপরিচিত। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ অর্জনের জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com