গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ আব্দুল কুদ্দুছ
গোলাপগঞ্জ প্রতিনিধি:প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন কটলীপাড়া-কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও গোলাপগঞ্জ উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুছ।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষায় ভূমিকা এবং স্কাউটিং কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন। তাঁর এই অর্জনে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ শিক্ষা ও সামাজিক অঙ্গনের বিভিন্ন মহল আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় শিক্ষাবিদরা বলেন, মোহাম্মদ আব্দুল কুদ্দুছ একজন দায়িত্বশীল ও আদর্শবান শিক্ষক। তিনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এদিকে এ অর্জনে তাঁকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। ভবিষ্যতেও তিনি শিক্ষা ও স্কাউটিং কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com