গোলাপগঞ্জের কৃতি সন্তান, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এড. মুজিবুর রহমান মুজিবের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আহমেদ চৌধুরী।
এক শোকবার্তায় তিনি বলেন, “এড. মুজিবুর রহমান মুজিব ছিলেন একজন দক্ষ আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজের একজন শ্রদ্ধাভাজন মানুষ। তাঁর মৃত্যুতে গোলাপগঞ্জসহ পুরো সিলেট অঞ্চলের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করেন।
এড. মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তাঁর কর্মময় জীবনের অবদান স্মরণ করে শোক প্রকাশ করছেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com