নোমান, নিজস্ব প্রতিবেদক: রাত্রিকালীন খেলা বন্ধে সম্প্রতি গোলাপগঞ্জের ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান সামাজিক মাধ্যমে একটি ফটোকার্ডে বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ফলে যেমন প্রশংসা কুড়াচ্ছেন, তেমনি চলছে সমালোচনা।
সম্প্রতি গোলাপগঞ্জের ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান সামাজিক মাধ্যমে লেখেন, যা হুবহু পাঠকের উদ্দেশ্যে তুলে ধরা হলো:
রাতে শিক্ষার্থীদের পড়া-লিখার সুন্দর পরিবেশ নিশ্চিতের লক্ষে লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ রাত্রিকালীন সকল ধরনের টুর্নামেন্ট বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। শুধুমাত্র জানুয়ারি মাস অর্থাৎ পরীক্ষা শেষে একমাস রাত্রিকালীন খেলার জন্য উন্মুক্ত থাকবে। আমাদের সিদ্ধান্তের রেজ্যুলিউশন কপি উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে সম্মানিত খেলোয়াড়, শুশীল সমাজ, ছাত্র-শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, পেশাজীবি ব্যক্তিবর্গ, সম্মানিত প্রবাসীগন, মিডিয়া ব্যক্তিবর্গ এবং সকল নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
বাংলাদেশে গভীর রাত পর্যন্ত খেলাধুলা (যেমন- ক্রিকেট, ফুটবল) বা মাইক ব্যবহার করে টুর্নামেন্ট আয়োজনের ফলে শব্দদূষণ এবং স্থানীয়দের ঘুমের ব্যাঘাত ঘটার কারণে অনেক এলাকায় এটি নিষিদ্ধের দাবি ওঠে। এই দাবির পেছনের মূল কারণগুলো হলো গভীর রাত পর্যন্ত চলা খেলাধুলায় উচ্চস্বরে মাইকিং এবং দর্শকদের শোরগোলে আশেপাশের মানুষের, বিশেষ করে শিশু ও বয়স্কদের ঘুমের চরম ব্যাঘাত ঘটে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার সময়ে উচ্চশব্দ মনোযোগের ক্ষতি করে। গভীর রাতে খেলাধুলার ফলে এলাকায় অপরিচিত মানুষের আনাগোনা বাড়তে পারে, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। অনেক সময় গভীর রাতের খেলায় জুয়া বা বিশৃঙ্খল পরিবেশ তৈরির আশঙ্কা থাকে। আর এমন পদক্ষেপ জরূরী বলে মনে করেন সচেতন মহল।
অনলাইন এক্টিভিস্ট হাবিবুর রহমান বলেন, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের রাত্রিকালীন খেলা বন্ধের সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই। শিক্ষার্থীদের পড়াশোনা, সামাজিক শৃঙ্খলা এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার স্বার্থে এটি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। পরীক্ষা শেষে জানুয়ারি মাসে এক মাস খেলার সুযোগ রাখা একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত। আমরা বিশ্বাস করি, খেলোয়াড়, অভিভাবক, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবাসী ও সর্বস্তরের সচেতন নাগরিক এই সিদ্ধান্ত বাস্তবায়নে ইউনিয়ন পরিষদকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
সমাজসেবক সুলতান আহমদ বলেন, “সময়ের উপযোগী ও প্রশংসনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য সম্মানিত চেয়ারম্যান সাহেব ও ইউনিয়ন পরিষদকে আন্তরিক ধন্যবাদ। তরুণ সমাজের পড়াশোনা, শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ বজায় রাখতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত বাস্তবায়নে সবাই এগিয়ে আসবেন বলে আশা করি।”
সচেতন মহল বলছেন, এটা খুব সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত । আমাদের তরুন সমাজের লেখাপড়ার পাশাপাশি পরবর্তী দিনের স্কুল-কলেজের রুটিন সঠিকভাবে অনুসরণ করা,্য রাতের সময়মত ঘুম এবং বিশ্রামের প্রয়োজন । সামাজিক ভাবে এ উদ্যোগের সাথে সবাই একমত হবেন আশা করছি ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com