অপরদিকে, মঙ্গলবার বাদ এশা খর্দ্দাপাড়া পাঁচপীর কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষা বোর্ড ঢাকাদক্ষিণ এর অন্তর্গত ৭, ৮ ও গ নং ওয়ার্ড শাখার সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সাবাহি মক্তব শিক্ষা বোর্ড ঢাকাদক্ষিণ এর সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজ ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড শাখার আহবায়ক হাফিয মাওলানা রশিদ আহমদ, সদস্য সচিব মাওলানা মুহিবুর রহমান, যুগ্ম আহবায়ক হাফিয মাওলানা আফজল হুসাইন, মাওলানা জুবায়ের আহমদ, সদস্য জাকারিয়া আহমদ, মাহবুব হুসাইন জাকির, তলাহাল জামে মসজিদের হাফিয মাওলানা জয়নাল আবেদীন আইউবী, নববী জামে মসজিদের হাফিয মাওলানা আব্দুল ওয়াহিদ, পাঁচপীর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আশরাফ উদ্দিন, শিক্ষক মাওলানা হুসাইন আহমদ প্রমুখ।
সভায় চলমান মক্তব সমুহের লেখাপড়ার মানোন্নয়ন ও ষান্মাসিক পরীক্ষার প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। ও যে সকল মসজিদে মক্তবে নাই, সেগুলোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা। এবং আগামী বৈঠকে ওয়ার্ড কমিটি গঠন করা। ইত্যাদি!
