গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা-এ মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার (১ মে ২০২৬) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে থানার এসআই (নি:) মোহাম্মদ আবু সাঈদ, পিপিএম-এর নেতৃত্বে এএসআই (নি:) শাহজাহান মিয়াসহ সঙ্গীয় ফোর্স উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা বড়বাড়ী গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছুনু মিয়া (৫১), পিতা-মৃত আতাউর রহমান, বাদেশ্বর দক্ষিণভাগ এলাকার বাসিন্দাকে আটক করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com