নিজস্ব সংবাদদাতা: সিলেটের শরীফগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাদিপুর মুসলিম গঞ্জ বাজার এলাকায় ভোরে আকস্মিক নদী ভাঙনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে টানা বৃষ্টিপাতের ফলে নদীর তীব্র স্রোতে বাজারের বেশ কয়েকটি দোকান নদীগর্ভে বিলীন হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙনের সময় অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের মালামাল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনায় বাজারের আরও কয়েকটি দোকান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা যে কোনো সময় নদীতে বিলীন হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
ঘটনার খবর পেয়ে ১১নং শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কবির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
স্থানীয়দের দাবি, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে নদীর তীর সংরক্ষণ কাজ শুরু করা না হলে পুরো বাজারই হুমকির মুখে পড়তে পারে।
আল্লাহ পাক ক্ষতিগ্রস্তদের ধৈর্য দান করুন এবং সবাইকে নিরাপদে রাখুন—এমনটাই প্রার্থনা এলাকাবাসীর।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com