গোলাপগঞ্জ প্রতিনিধিঃ প্রায় ৭১ লক্ষ টাকা ব্যয়ে লক্ষণাবন্দ ইউনিয়নে দুটি গুরুত্বপূর্ণ কালভার্টের নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।
নওয়াই চক গরুরটুক কালাচাঁদ এলাকায় নির্মিত কালভার্টটির ব্যয় হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকা। অপরদিকে দক্ষিণভাগ পুরানপাড়া–ফুলতলা সড়কে নির্মিত কালভার্টটির ব্যয় ধরা হয়েছে ৩১ লক্ষ টাকা।
দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে এসব অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। দুই পারের মানুষের চলাচল সহজ হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।
এ বিষয়ে লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হওয়ায় তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই দুটি কালভার্ট শুধু অবকাঠামো নয়, বরং দীর্ঘদিনের কষ্ট লাঘব করে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় আরও গতি আসে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com