সিলেটের গোলাপগঞ্জ উপজেলা উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা–২০২৬ এ উজ্জ্বল সাফল্য অর্জন করেছে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ। মেলায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে।
বিজ্ঞান অলিম্পিয়াডে জুনিয়র গ্রুপ থেকে দলগতভাবে প্রথম স্থান অর্জন করে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। এ দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের শিক্ষক কবির আহমেদ। এছাড়া প্রজেক্ট উপস্থাপনা বিভাগে সিনিয়র গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অর্জন করে একই প্রতিষ্ঠানের আরেকটি দল, যার নেতৃত্বে ছিলেন রসায়ন বিজ্ঞানের প্রভাষক ইফতেখার নূর পলাশ।
মেলা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও সার্বিক খোঁজখবর নিতে সেখানে উপস্থিত ছিলেন ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক ও কলামিস্ট শহীদুল ইসলাম। শিক্ষার্থীদের পাশে থেকে তাদের অনুপ্রেরণা জোগান তিনি।
এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা জানান, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দীর্ঘদিন ধরেই শিক্ষা, বিজ্ঞানচর্চা ও মেধা বিকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। প্রতিবছরই এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতা, পরীক্ষার ফলাফল এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির মাধ্যমে কৃতিত্বের স্বাক্ষর রাখছে।
সাম্প্রতিক এই অর্জনে বিজয়ী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের দিকনির্দেশনাকারী শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় পরিবার ও স্থানীয় সচেতন মহল।
সংশ্লিষ্টদের আশা, ভবিষ্যতেও এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জ্ঞান, বিজ্ঞান ও সৃজনশীলতার চর্চায় আরও বড় সাফল্য অর্জন করবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com