প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
গোলাপগঞ্জে এমরান চৌধুরী এমপির সাথে জমিয়ত নের্তৃবৃন্দের ঈদ বিনিময়

সিলেট-৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সাথে ঈদের কুশল বিনিময় করলেন জমিয়ত ছাত্র জমিয়ত নের্তৃবৃন্দ।
শনিবার বিকাল ৪ ঘটিকায় গোলাপগঞ্জ উপজেলা মডেল মসজিদ হলরুমে সিলেট-৬ (গোলাপগঞ্জ বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীরর আহবানে এক কুশল বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওঃফয়সল আহমদ, যুব জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়নের সভাপতি মাওঃ আফজল হুসাইন, সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক আফছার আহমদ, নির্বাহী সদস্য সাব্বির হোসেন রবিউল প্রমুখ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com
Copyright © 2026 GB BARTA. All rights reserved.