সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ শুক্রবার উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে ঈদ উদ্যাপন করা হচ্ছে।
শুক্রবার ভোরে সংযুক্ত আরব আমিরাতজুড়ে বাসিন্দারা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে মসজিদে সমবেত হন। যুদ্ধের কারণে এবার খোলা ময়দানে ঈদের জামাত হচ্ছে না।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট এবং শারজাহর ইসলামিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করে দেশব্যাপী শুধু মসজিদগুলোতে নামাজ অনুষ্ঠিত হয়।
মধ্যপ্রাচ্য ছাড়াও তুরস্ক, মালদ্বীপ এবং আফ্রিকার সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল ও ক্যামেরুন শুক্রবারে ঈদ উদ্যাপনের বিষয়টি নিশ্চিত করেছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com