গোলাপগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোলাপগঞ্জ পৌরবাসী, বিশেষ করে ৩নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও সমাজসেবী সাংবাদিক মোঃ শাহ আলম।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
শুভেচ্ছা বার্তায় মোঃ শাহ আলম বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি ও আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদ আমাদের মাঝে সমাগত হয়।
তিনি আরও বলেন, ঈদ আমাদের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনন্য শিক্ষা দেয়। এই উৎসব সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সকল মানুষকে আবদ্ধ করে। সমাজ ও জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈদের এই মহান শিক্ষার প্রতিফলন ঘটুক—এটাই তার প্রত্যাশা।
শেষে তিনি আবারও ৩নং ওয়ার্ডবাসীসহ গোলাপগঞ্জ পৌরসভা এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমান ভাই-বোনদের প্রতি ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com