নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গোলাপগঞ্জ কাঁচা বাজার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ-এর সকল সদস্য, ব্যবসায়ী এবং গোলাপগঞ্জ বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সমিতির সভাপতি লায়েক আহমদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি আরও উল্লেখ করেন, গোলাপগঞ্জ কাঁচা বাজার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ব্যবসায়ীদের অর্থনৈতিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পবিত্র এই দিনে তিনি সকলের সুখ, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় লায়েক আহমদ বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "ঈদের আনন্দ যেন শুধু আমাদের মাঝে সীমাবদ্ধ না থাকে। আমাদের আশেপাশে থাকা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের অঙ্গীকার।
পরিশেষে তিনি আবারও সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন— "ঈদ মোবারক।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com