নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাংবাদিক ফাহাদ হোসাইন।
তিনি বর্তমানে দৈনিক সিলেটের সংবাদ পত্রিকার চীফ রিপোর্টার, ডিজিটাল সময় টিভির এডমিন এবং গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে সুখ, শান্তি ও নতুন আশার বার্তা।
তিনি আরও বলেন, সমাজের ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
শেষে তিনি সকলের জীবনে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক—এই কামনা করে সবাইকে আবারও ঈদ মোবারক জানান।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com