পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী ফাহিম সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করা। এই পবিত্র দিনে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি দেশবাসীসহ বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন একসাথে আনন্দ উদযাপন করে এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়—এটাই হোক ঈদের মূল শিক্ষা।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com