পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোলাপগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও কাউন্সিলর পদপ্রার্থী তোফায়েল হানিফ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। ঈদ মানেই আনন্দ ভাগাভাগি, ঈদ মানেই মিলনমেলা। এই আনন্দ যেন ৫ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “আমি ৫ নং ওয়ার্ডের একজন সন্তান হিসেবে সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আসন্ন নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আমি এই ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
তোফায়েল হানিফ ওয়ার্ডবাসীর প্রতি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা আমাদের প্রতিবেশী ও অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে পারি। আসুন, হিংসা-বিদ্বেষ ভুলে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।
পরিশেষে তিনি সবাইকে ঈদের দাওয়াত জানান এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com