গোলাপগঞ্জ প্রতিনিধি: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা আহমদ সগির।
দোয়া পরিচালনা করেন সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা নেজাম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত জেলা বিএনপির উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, যুব জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ।
ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ খুবায়েব আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা মুক্তার আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন ছালিম, সাবেক ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা আব্দুস সালাম, মহানগর ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আবুল খয়ের, বর্তমান সভাপতি হাফিজ জামিল আহমদ, সিলেট জেলা ছাত্র জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ উসামা, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আবু সালেহ উসমান আহমদ, সহ-সভাপতি আহমদ মাজিদ, ইলিয়াস হামিদী,
সাধারণ সম্পাদক নাসিম আহমদ, অর্থ সম্পাদক আফছার আহমদ, সাহিত্য সম্পাদক মেহরাব আহমদ চৌধুরী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন সদস্য সাব্বির আহমদ প্রমুখ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com