মো:বদরুল আলম:
নির্বাচনে পরাজিত হলেও মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন সমাজসেবক ও ইসলামি ব্যক্তিত্ব হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। সম্প্রতি তিনি অসুস্থ হওয়ার খবর প্রচারিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সুস্থতা কামনায় নেটিজেনদের ভালোবাসা ও দোয়ার বন্যা দেখা যায়।
জিবি টেলিভিশনে হাফিজ মাওলানা ফখরুল ইসলামের অসুস্থতার খবর প্রচার হওয়ার পরপরই অনেকেই তার জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে মন্তব্য করেন। অনেকে লিখেছেন, তিনি মানুষের জন্য যে সেবা ও সহযোগিতা করে আসছেন, তারই প্রতিদান হিসেবে মানুষ আজ তাকে মনে রাখছে এবং তার দ্রুত সুস্থতা কামনা করছে।
স্থানীয়রা জানান, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে যুক্ত রয়েছেন। বিশেষ করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, ইফতার বিতরণসহ নানা উদ্যোগের কারণে তিনি মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
নির্বাচনে জয়ী হতে না পারলেও মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই বড় অর্জন বলে মন্তব্য করছেন অনেকেই। তাদের মতে, প্রকৃত নেতৃত্বের পরিচয় পাওয়া যায় মানুষের ভালোবাসা ও আস্থার মধ্য দিয়েই।
এদিকে তার সুস্থতা কামনায় এলাকাবাসী ও ভক্তদের পক্ষ থেকে দোয়া অব্যাহত রয়েছে। সবাই আশা করছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com