সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মহিলা নিহত হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে ফেঞ্চুগঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সংলগ্ন সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, প্রাথমিক ভাবে জানা গেছে মোটরসাইকেলটি বালুতে স্লিপ খেয়ে চলন্ত পিকআপের ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একজন মহিলা নিহত হোন।
তিনি বলেন, তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় পাওয়া যায় নি। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com