গোলাপগঞ্জ উপজেলার রাঙাডহর বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (বিকেল সাড়ে ৪টা) এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়ক থেকে ছিটকে পাশে থাকা খাদে পড়ে যায়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করেন। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়দের দাবি, সড়কের ওই অংশে দ্রুতগতির যান চলাচল ও বেহাল অবস্থা দুর্ঘটনার অন্যতম কারণ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com