রমজান মাস আসলেই মেয়ের বাড়িতে ইফতার সামগ্রী দেওয়া, সিলেট বিভাগ সহ অনন্যা জেলার এই প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম, প্রচলিত অনেক প্রথার মধ্যে মেয়ের বাবার গলার কাটা হয়ে আজও ঝুলে আছে ইফতারের প্রথা।
রমজান আসলেই ২/৩ মাস আগে থেকে চিন্তা করতে হয়- কি করে মেয়ের বাড়িতে ইফতার পাঠানোর টাকা যোগাড় করতে হবে? অনেক বাবা ইফতারের এই আয়োজনের জন্য নিজের গরু ছাগল, এমনকি হাঁস মোরগও বিক্রি করতে দেখি। আবার সুদে টাকা এনে তা মেটাতে বছর পার করেছেন অনেকেই।
এই এখন প্রথার বিলুপ্ত চায় নতুন প্রজন্ম, রমজান এলে কোনো কোনো অঞ্চলে কণে পক্ষ থেকে যদি "সন্তোষজন" ইফতার সামগ্রী না পাঠানো হয়, তাহলে দেখা যায় কণেকে বিভিন্ন মানসিক যন্ত্রণায় ভুগতে হয়, এমনকি বিভিন্নভাবে লাঞ্চিত, লজ্জিতও হতে হয়।
এটি কোনোভাবেই শরীয়ত সম্মত নয়, কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ‘কারো সম্পদ ভক্ষণ করা জায়েজ নয় তার সন্তুষ্টি ব্যতীত।
ইফতারি নামক এই অন্যায় কালচারের বিরুদ্ধে আমাদের কথা বলা উচিৎ, যারা বিবাহিত তাদের উচিৎ এই ঘোষণা দেওয়া যে, আমি শশুরবাড়ি থেকে এই বাধ্যতামূলক ইফতারি নেবনা ইনশাআল্লাহ।
কেননা এটাও একটা স্পষ্টত অত্যাচার, যৌতুকের মতই একটি লজ্জাজনক চাওয়া, আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করুক।
শাহ আলম,
অনলাইন এক্টিভিষ্ট।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com